ইউটিউব চ্যানেল খোলার নিয়ম ২০২৪ - আপনাদের কাছে একটি ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ একটি বিষয় কিন্তুু অনেকের কাছে এটি বেশ জটিল মনে হতে পারে। বিশেষ করে আপনাদের মধ্যে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলা নিয়ে সমস্যা তৈরি হয়। ইউটিউব নামটির সাথে অপরিচিত এমন মানুষ পাওয়াটা খুবই কঠিন। বর্তমানে আমরা সবাই কোন কোন ভাবে ইউটিউব এর সাথে জড়িত আছি। আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা সমাধান পাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে এবং আপনি যদি ইউটিউব আপনার প্রফেশনাল হিসাবে নিতে চান তাহলে আপনাকে একটি প্রফেশনাল YouTube চ্যানেল খুলতে হবে।
আর আপনাদেরকে জানতে হবে, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় বা ইউটিউব চ্যানেল খোলার নিয়ম গুলো কি কি, ইউটিউব চ্যানেল খুলতে কি লাগে, বা কিভাবে ইউটিউব চ্যানেল কাস্টমাইজড করতে হয় ইত্যাদি সহ আরও অনেক গুলো বিষয় রয়েছে।
আপনি একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য বা ইউটিউব চ্যানেল শুরু করার জন্য আপনাকে প্রথমে ইউটিউব চ্যানেলের জন্য টপিক বা নিশ বাছাই করে নিতে হবে। আপনি আপনার ইউটিউব চ্যানেলে কোন ধরণের ভিডিও বা কমেন্ট পাবলিশ করবেন সেটি আপনি নির্ভন করবে আপনি কোন ধরনের টপিক বা নিশ নিয়ে কাজ করছেন।
ইউটিউব চ্যানেল খোলার নিয়ম আপনি প্রথম একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনার একটি জিমেইল আইডি থাকতে হবে। যেহেতু ইউটিউব গুগলের একটি প্রতিষ্ঠান তাই আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে একটি গুগল অ্যাকাউন্ট আপনাকে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনি চাইলে আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারেন আপনার নাম বা ফোন নাম্বার ব্যবহার করে। অথবা আপনি চাইলে সরাসরি ইউটিউব আইকন থেকে SIGN IN অপশন থেকেই নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।
